রাহুল গান্ধীকে আটক করে কোথায় নেওয়া হচ্ছে, জানাচ্ছে না পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান কর্মসূচি ভেঙে দিয়েছে দিল্লি পুলিশ। এ সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কংগ্রেসের শীর্ষ নেতাদের আটক করে অন্যত্র নিয়ে যায়।
আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইতেই তারা এই কর্মসূচি পালন করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, আটক হওয়ার পর রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে দিল্লি পুলিশ কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস।
দলের সংসদ সদস্য পবন খেরা বলেন, রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ তাদের কিছুই জানাতে রাজি হয়নি।
এর আগে সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদমুখী মিছিলে পুলিশের অভিযানের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করে বিরোধী দলগুলো। কংগ্রেসের দাবি, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস








