Logo

এবার মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১৩:১৮
এবার মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা জারি
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রভাব এবার পড়েছে মুম্বাইয়েও। পরিস্থিতি বিবেচনায় শহরজুড়ে সমাবেশ ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আগামী ৬ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নিষেধাজ্ঞার আওতায় আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রশাসনের পূর্বানুমতি ছাড়া মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অস্থিরতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিল্লির আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে আন্দোলন করায় মুম্বাইয়ে ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ সকালে নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক বার্তায় মোদি লিখেছেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD