অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

সৌদি আরবের রাজপরিবারের সদস্য যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদের মৃত্যুর কারণ সম্পর্কে দীর্ঘ তদন্ত শেষে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। তদন্তে বলা হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনের ফলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার (২৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
গত বছরের ২৫ নভেম্বর লন্ডনের একটি বিলাসবহুল আবাসনের বাথরুম থেকে ২৯ বছর বয়সী এই যুবরাজকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, কেনসিংটনের একটি ম্যারিয়ট হোটেলের ৬০০ পাউন্ড মূল্যের স্যুটে অবস্থান করছিলেন তিনি। হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী কক্ষটি দীর্ঘ সময় বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কর্তৃপক্ষ জরুরি সেবা বিভাগে খবর দিলে প্যারামেডিকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ব্রিটেনের করনার অফিস জানিয়েছে, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তদন্তে পাওয়া টক্সিকোলজি প্রতিবেদনে দেখা গেছে, মৃত্যুর আগে তিনি মদ্যপান করেছিলেন এবং অন্যান্য মাদকও গ্রহণ করেছিলেন। তার শরীরে প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম অ্যালকোহল-সম্পর্কিত টক্সিকোলজিক্যাল উপাদান শনাক্ত হয়েছে।
পরীক্ষায় আরও জানা যায়, যুবরাজের শরীরে আগে থেকে কোনো গুরুতর শারীরিক রোগ ছিল না। তবে অতিরিক্ত মদ ও মাদক সেবনের ফলে হৃদ্যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায়, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
সূত্র: স্কাই নিউজ








