Logo

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের আপিল করলেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই, ২০২৬, ১৭:৩৭
যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের আপিল করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন লেখক ও কলামিস্ট ই. জিন ক্যারলের করা যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দেওয়ার রায় বাতিলের আবেদন নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) তারা আনুষ্ঠানিকভাবে নতুন করে আপিল আবেদন জমা দিয়েছেন। এর আগে গত জুন মাসেও একই ধরনের আবেদন করা হলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

ই. জিন ক্যারল ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন। মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি ড্রেসিং রুমে তিনি ট্রাম্পের যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেন।

২০২৩ সালে নিম্ন আদালত মামলার রায়ে ট্রাম্পকে ৮ কোটি ৮৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। পরে ট্রাম্প ফেডারেল আদালতে আপিল করলেও সেই আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর ২০২৫ সালে ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। তাদের দাবি ছিল, মামলা দায়েরের পর থেকে ই. জিন ক্যারল ইতোমধ্যে ট্রাম্পের কাছ থেকে প্রায় ৫৬ লাখ ৩০ হাজার ডলার আদায় করেছেন। এই যুক্তিতে তারা ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন জানান।

তবে আদালত রায়ে উল্লেখ করেন, ট্রাম্প মোট ক্ষতিপূরণের সামান্য অংশ পরিশোধ করেছেন এবং অবশিষ্ট অর্থও তাকে পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

গত মাসেও একই রায় বাতিলের আবেদন করা হলেও তা নাকচ হয়ে যায়। এরপর আবারও সুপ্রিম কোর্টে নতুন আপিল করেছেন ট্রাম্পের আইনজীবীরা।

এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD