হামলা ঠেকাতে ব্যর্থ : শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড

২০১৯ সালের ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ অপরাধমূলক অবহেলার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
বিজ্ঞাপন
তবে শ্রীলঙ্কায় ১৯৭৬ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ চালু রয়েছে। এ কারণে আদালতে মৃত্যুদণ্ডের সাজা হলেও তা সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়ে থাকে। বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেও এই স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
২০১৯ সালের ইস্টার সানডেতে প্রায় একই সময়ে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে ধারাবাহিক বোমা হামলা চালানো হয়। ভয়াবহ ওই হামলায় ২৬০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ৪২ জন ছিলেন বিদেশি নাগরিক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হামলার পর গঠিত সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে একাধিক সতর্কবার্তা পাওয়ার পরও পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হন। ওই ব্যর্থতার কারণেই পুজিথ জয়সুন্দরাকে অপরাধমূলক অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সাবেক পুলিশপ্রধানের। একই অভিযোগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি ফার্নান্দোর বিরুদ্ধেও পৃথক রায় দেওয়ার কথা রয়েছে।
২০১৯ সালের ওই হামলার জন্য শ্রীলঙ্কাভিত্তিক দুটি উগ্রপন্থী সংগঠনকে দায়ী করা হয়েছিল। হামলায় সরাসরি জড়িত হিসেবে শনাক্ত ব্যক্তিদের কেউ বর্তমানে জীবিত নেই। তবে হামলাকারীদের সহযোগিতা করার অভিযোগে আরও কয়েকজনের বিরুদ্ধে বিচার চলছে।
বিজ্ঞাপন
এদিকে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ দাবি করেছে, হামলার মূল হোতা হিসেবে এখন পর্যন্ত যাদের শনাক্ত করা হয়েছে, তারা প্রকৃত পরিকল্পনাকারী নন। চার্চের মতে, ওই হামলার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে।
সূত্র: এএফপি








