Logo

লেবাননে ব্যাপক সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৬:৩৭
লেবাননে ব্যাপক সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে দেশটির দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার লেবাননে সম্মুখযুদ্ধে ওই দুই রিজার্ভ সেনা নিহত হন। সংঘর্ষে আহত চার সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের মাজদাল জৌন শহরে একটি বিস্ফোরণের ঘটনায় ওই সেনাদের মৃত্যু হয়। এরপর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর মার্কিন বাহিনী থাড অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যুদ্ধপূর্ব মজুতের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক ব্যবহার করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধের শুরুর দিকে গত এপ্রিলেই মার্কিন সামরিক বাহিনী টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০ শতাংশ ব্যবহার করে ফেলেছিল।

একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জামের মজুত কমে যাওয়াও অন্যতম একটি কারণ ছিল, যার ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করার পরামর্শ দেন তার উপদেষ্টারা।

বিজ্ঞাপন

তবে হোয়াইট হাউসের দাবি, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই ট্রাম্প ওই হামলা স্থগিত করেছিলেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত কৌশলগত লক্ষ্য পূরণসহ প্রয়োজনীয় অন্যান্য সামরিক কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্তের চেয়েও বেশি অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ালে কী ধরনের পরিণতি হতে পারে, তা ‘অপারেশন এপিক ফিউরি’ এরই মধ্যে স্পষ্ট করেছে। একই সঙ্গে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের দেশীয়ভাবে অস্ত্র উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD