Logo

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট, ২০২৬, ২০:২৯
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। খবর সিএনএনের।

বিজ্ঞাপন

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রাজধানী বোগোতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভূমিকম্পের কম্পন দেশটির বিভিন্ন শহরে অনুভূত হয়েছে। রাজধানী বোগোতাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কে অনেক মানুষ ভবন থেকে বের হয়ে নিরাপদে রাস্তায় অবস্থান নেন।

বিজ্ঞাপন

বোগোতার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু ভবনে ফাটল দেখা গেছে।

সূত্র : সিএনএন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD