হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-মধ্য আলাস্কার একটি প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।
বিজ্ঞাপন
আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, যে এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে, সেটি ভূকম্পনগত দিক থেকে সাধারণত তুলনামূলক শান্ত অঞ্চল হিসেবে পরিচিত। ওই এলাকায় বড় ধরনের ভূমিকম্পের প্রবণতা অন্য অনেক অঞ্চলের তুলনায় কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, এই অঞ্চলের জানা ফল্ট লাইনগুলো যেমন ইডিটারড-নিক্সন ফর্ক এবং পশ্চিম ডেনালি ফাল্ট নিয়ে কোনো ঐতিহাসিক বা হোলোসিন যুগের ভূমিকম্পের রেকর্ড নেই। গড়ে এই অঞ্চলে প্রতি দুই বছরে একবার ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ বা হুমকির আশঙ্কা নেই।








