Logo

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানি, স্থগিত হাইভোল্টেজ ম্যাচ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৭:০৩
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানি, স্থগিত হাইভোল্টেজ ম্যাচ
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে অনুষ্ঠিতব্য কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানার দুটি ম্যাচ সাময়িকভাবে স্থগিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

বিজ্ঞাপন

লিবার্তাদোরেসের শেষ ষোলোর প্রথম লেগে ইবাগুয়েতে দেপোর্তেস তলিমার বিপক্ষে ইকুয়েডরের ইন্দেপেন্দিয়েন্তে দেল ভায়ের মাঠে নামার কথা ছিল। একই সময়ে বুধবার বোগোটায় সুদামেরিকানার শেষ ষোলোতে রিভার প্লেটের মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্দেপেন্দিয়েন্তে সান্তা ফে'র।

খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাচ দুটি স্থগিতের সিদ্ধান্ত নেয় কনমেবল। নতুন সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলম্বিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে দেওয়া বিবৃতিতে কনমেবল জানায়, সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি সম্মান জানাতেই ম্যাচ দুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন ৮৭ জন এবং প্রায় ১০০টি ভবন ধসে পড়েছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল প্রায় ১০০ কিলোমিটার। বোগোতা ও কালি শহরসহ কলম্বিয়ার বিভিন্ন এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD