ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তান,আছে বাংলাদেশ-ফিলিস্তিনও

পিউ রিসার্চ সেন্টার নামে একটি জরিপ সংস্থা সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরিতা এবং ভারত সম্পর্কে ৩৬টি দেশের নাগরিকদের মনোভাবের তথ্য প্রকাশ করেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, পাকিস্তানের নাগরিকদের মধ্যেই ভারতকে অপছন্দ করার প্রবণতা সবচেয়ে বেশি। এমনকি পাকিস্তানিরা ভারতকে নিজেদের সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করেন। অন্যদিকে ভারতীয়দের কাছেও পাকিস্তানই সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করতেন। তবে বর্তমানে এই হার কমে ৪২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বাংলাদেশে ভারতকে পছন্দ করা মানুষের হার ১৫ শতাংশ কমেছে। এর বিপরীতে দেশটিতে ভারতকে অপছন্দ করা মানুষের সংখ্যা বেড়েছে।
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার ৭৯ শতাংশ মানুষ তাদের পছন্দ করে। আর ১১ শতাংশ পছন্দ করে না। অন্যদিকে পাকিস্তানের মাত্র ৭ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচক চোখে দেখে। আর নেতিবাচক চোখে দেখে ৯১ শতাংশ। জরিপে অংশ নেওয়া পাকিস্তানের বাকি ২ শতাংশ মানুষ এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপরদিকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের (পশ্চিমতীর/পূর্ব জেরুজালেম) নাগরিকদের মধ্যে মাত্র ১৮ শতাংশ ভারতকে পছন্দ করেন। আর ৫৬ শতাংশ তাদের অপছন্দ করেন। ফিলিস্তিনিদের মধ্যে ২৫ শতাংশ কোনো মন্তব্য করেননি।
তবে দখলদার ইসরায়েলের ৬০ শতাংশই ভারতকে পছন্দ করেন। আর ২৯ শতাংশ অপছন্দ করেন।
শ্রীলঙ্কার পাশাপাশি ভারকে পছন্দ করার তালিকায় এগিয়ে আছে কেনিয়া, যুক্তরাজ্য। সেখানকার ১০ জনের সাতজনই ভারতকে ইতিবাচকভাবে দেখেন। একই ধরনের চিত্র দেখা গেছে জার্মানি, ইতালি, সুইডেন, জাপান এবং থাইল্যান্ডেও।
বিজ্ঞাপন
অন্যদিকে আগে ভারতকে পছন্দ করলেও বর্তমানে দেশটির প্রতি নেতিবাচক মনোভাব বেড়েছে তুরস্ক ও নাইজেরিয়ায়। এসব দেশে ভারতকে অপছন্দ করার হার ১০ শতাংশ বেড়েছে। প্রায় একই ধরনের পরিবর্তন দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও।
নিচে পুরো তালিকা দেখুন—









