Logo

যন্তর মন্তরে ফের আন্দোলনের ইঙ্গিত ভারতের ককরোচ জনতা পার্টির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, ১৯:০৬
যন্তর মন্তরে ফের আন্দোলনের ইঙ্গিত ভারতের ককরোচ জনতা পার্টির
ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপ দিল্লির যন্তর মন্তরে আবারও আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন। বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি জানান, খুব শিগগিরই আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। তবে কী ইস্যুকে কেন্দ্র করে নতুন কর্মসূচি দেওয়া হবে, তা স্পষ্ট করেননি তিনি।

বিজ্ঞাপন

অভিজিৎ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানতে চাইছেন যন্তর মন্তরে সিজেপির ‘সিজন-২’ কবে শুরু হবে। তাদের উদ্দেশে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু হবে।

ভারতের বিভিন্ন এলাকায় তরুণদের চলমান নানা আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করার চেষ্টা করছে ককরোচ জনতা পার্টি। এর মধ্যেই নতুন করে আন্দোলনের ইঙ্গিত দিলেন দলটির প্রতিষ্ঠাতা। তবে আন্দোলনের নির্দিষ্ট কারণ বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কাছে কী কী দাবি জানানো হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি অভিজিৎ।

উত্তরপ্রদেশের একটি স্কুলের শিক্ষার্থীরা সম্প্রতি হামিরপুরের জেলা কালেক্টরের কার্যালয়ের দিকে মিছিল করে। তাদের মূল দাবি ছিল স্কুলে যাতায়াতের রাস্তা সংস্কার করা। ওই কর্মসূচিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১০০ অভিভাবক অংশ নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন অভিজিৎ দ্বীপ। তার দাবি, স্কুলে যাতায়াতের রাস্তার বিষয়ে সরকারের আরও অন্তত এক দশক আগেই উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল।

এদিকে দলীয় বৈঠক আয়োজনের জন্য ভেন্যু না পাওয়ার অভিযোগও করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। তার দাবি, বিভিন্ন জায়গা থেকে তাদের জানানো হচ্ছে, ওপর মহলের নির্দেশ থাকায় দলটির বৈঠকের জন্য কোনো স্থান দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

অভিজিৎ জানান, একবার তারা বৈঠকের জন্য একটি হল পেয়েছিলেন। কিন্তু বৈঠকের দিন সকালে হলটির মালিককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিই এসব চাপ ও হুমকির পেছনে রয়েছে। তরুণদের আন্দোলন নিয়ে বিজেপি ভীত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD