Logo

পুলিশের জলকামানের পানিতে গোসল করছেন বিক্ষোভকারীরা!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট, ২০২৬, ২০:০৪
পুলিশের জলকামানের পানিতে গোসল করছেন বিক্ষোভকারীরা!
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা ১৭ দিনের এই বিক্ষোভ সোমবার (১০ আগস্ট) সহিংস রূপ নেয়। এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

বিধানসভা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে।

এর মধ্যেই বিক্ষোভস্থলে দেখা যায় ব্যতিক্রমী এক দৃশ্য। পুলিশের জলকামান থেকে ছোড়া পানিতেই কয়েকজন আন্দোলনকারীকে গোসল করতে দেখা যায়। তাদের কেউ কেউ সাবান ও শ্যাম্পু ব্যবহার করে হাস্যরসের মধ্য দিয়ে পুলিশের পদক্ষেপের প্রতিবাদ জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনের মধ্যে ‘স্পাইডার-ম্যান’-এর মুখোশ পরা এক তরুণও নজর কাড়েন। সরকারের দৃষ্টি আকর্ষণ এবং নিজেদের দাবির প্রতি কর্তৃপক্ষের মনোযোগ টানতেই এমন অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।

ওই তরুণ বলেন, রাজ্য সরকারের কাছে শিক্ষার্থীদের দাবি পৌঁছাচ্ছে না। সরকার তাদের কথা শুনতে আগ্রহী নয় এবং সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপও নেওয়া হচ্ছে না।

তার ব্যতিক্রমী প্রতিবাদ দ্রুতই বিক্ষোভস্থলে আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

এদিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার অব্যাহত রাখে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের এই আন্দোলন টানা ১৭ দিন ধরে চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD