আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার বিমানবন্দর বন্ধ

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (৬ সেপ্টেম্বর) বিমান চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বিজ্ঞাপন
আনাক কারাকাতোয়া পাহাড়ের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর সেখান থেকে নির্গত ধোঁয়া প্রায় ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের পর আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহিত হতে শুরু করে।
রবিবারও আগ্নেয়গিরিটিতে আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অগ্ন্যুৎপাতের ধোঁয়া সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর রাত ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এখন পর্যন্ত মোট ২০৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের সঙ্গে ইন্দোনেশিয়ার বিমান চলাচল সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে।
এ ছাড়া কুয়ালালামপুর, দোহা ও সিডনিগামী আন্তর্জাতিক ফ্লাইটের চলাচলেও এর প্রভাব পড়েছে।
বিজ্ঞাপন
আনাক কারাকাতোয়া পাহাড়টি ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী প্রণালিতে অবস্থিত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ওই প্রণালি দিয়ে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ








