Logo

৩৬ হাজার ফুট ওপরে উঠে ফুরিয়ে গেল প্লেনের তেল, এরপর যা হলো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ২২:৩০
৩৬ হাজার ফুট ওপরে উঠে ফুরিয়ে গেল প্লেনের তেল, এরপর যা হলো
ছবি: সংগৃহীত

ভারতের কোচিন থেকে আবুধাবিগামী একটি বিমানের মাঝ আকাশে ইঞ্জিনের তেল দ্রুত ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি বুঝতে পেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানটি দ্রুত কোচিনে ফিরিয়ে নেন পাইলট। পরে বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

জানা গেছে, মাঝ আকাশে বোয়িং ৭৩৭ মডেলের বিমানটির প্রথম ইঞ্জিনে দ্রুত তেল ফুরিয়ে যাওয়ার বিষয়টি পাইলটের নজরে আসে। একপর্যায়ে তেলের চাপ বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে নিরাপত্তার স্বার্থে তিনি ইঞ্জিনটি বন্ধ করে দেন।

পরবর্তীতে আইএক্স-৪১৫ ফ্লাইটটি নিরাপদে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। তবে, সে সময় পর্যন্ত প্লেনের যাত্রীদের কেউই জানতেন না যে তারা কত বড় বিপদের মুখ থেকে বেঁচে ফিরেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর প্লেনটি যখন ভূমি থেকে ৩৬ হাজার ফুট উচ্চতায় উড়ছিল তখন পাইলট ও কো-পাইলট তেল ফুরিয়েন যাওয়ার বিষয়টি টের পান। সে সময়ই তারা সিদ্ধান্ত নেন যে তারা প্লেনটি নিয়ে আবুধাবি যাওয়ার ঝুঁকি নেবেন না।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অস্পষ্ট ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হলে তা অযৌক্তিক আতঙ্ক তৈরি করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে প্রকৃত তথ্য তুলে ধরা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

কোচিনে ফিরিয়ে নেওয়ার সময় পাইলটদের দুজনই বারবার ইঞ্জিন প্যারামিটার পরীক্ষা করছিলেন ও সব ধরনের বিপর্যয়কর পরিস্থিতির প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। প্লেনের মুখ ঘুরিয়ে নেওয়ার ৪৫ মিনিট পরই তেলের মাত্রা বিপজ্জনক সীমা অতিক্রম করতে শুরু করে। এরপর প্লেনের ক্রু-রা নন নরমাল চেকলিস্ট (এনএনসি) অনুযায়ী এর ইঞ্জিন-১ বন্ধ করে দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD