Logo

ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১২
ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ কয়েকটি দেশকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে ভ্রমণে সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। বিশ্বজুড়ে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তিদের হামলার আশঙ্কা রয়েছে বলে নতুন সতর্কবার্তায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি নিরাপত্তা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, দেশটির ইহুদি সম্প্রদায়ের আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বাড়তে পারে। ইসরায়েল-ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চলমান সংঘাতের কারণে এ আশঙ্কা আরও তীব্র হয়েছে বলে মনে করছে সংস্থাটি।

২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এসব বিক্ষোভের কিছু ক্ষেত্রে ইসরায়েলিদের লক্ষ্য করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দাবি, হামাস ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হুতিরাও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানের আশপাশের কয়েকটি দেশকে ইসরায়েলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিসর—সিনাই উপদ্বীপসহ—ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ বলে তালিকাভুক্ত করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পাশাপাশি বর্তমানে অবস্থানরত ইসরায়েলিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো দেশে শুধু বিমানের ট্রানজিট থাকলে বিমানবন্দরের বাইরে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনগতভাবে নিষিদ্ধ বলেও জানিয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এই নিষেধাজ্ঞা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার জন্য ইসরায়েলি নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

সূত্র: জেরুজালেম পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD