হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন আটক করল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি চালকহীন সাবমেরিন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করেছে আইআরজিসি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে তেহরান। এর মধ্যেই প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি চালকহীন সাবমেরিন আটক করার দাবি করল ইরান।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘‘আজ ভোরের দিকে এক জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীর একটি সর্বাধুনিক, চালকহীন ও স্মার্ট সাবমেরিন আটক করেছে আইআরজিসির নৌবাহিনী।’’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘‘এই স্মার্ট সাবমেরিনটি পানির নিচের প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন; যা ২০২৫ সালে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল।’’
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন ওই সাবমেরিন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এর ছবি প্রকাশ করা হবে।’’
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চালকহীন এই যান পানির নিচে নজরদারি ও পর্যবেক্ষণ, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন ক্যাবল ও পাইপলাইন পরিদর্শন করার সক্ষমতা রয়েছে।
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে। সাধারণত বিশ্বের মোট খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।
এদিকে পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অর্থায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান। তবে তেহরানের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি।ন








