ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বর্তমান শাসনব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
নেতানিয়াহু বলেন, ইরানের সরকার পতনের জন্য এখনো কিছু কাজ বাকি রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য থেকে তারা খুব বেশি দূরে নেই। তাঁর দাবি, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপের গুরুত্বপূর্ণ অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ‘এখনো কাজ বাকি আছে। মূল কাজ হলো ইরানের শাসনব্যবস্থাকে পতন ঘটানো। আমরা এর খুব কাছাকাছি পৌঁছেছি। শেষ পর্যন্ত পুরো অক্ষই ভেঙে পড়বে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিরিয়ার জাবাল আল-শেখ, যা মাউন্ট হারমন নামেও পরিচিত, সেখানে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে সফরের সময় এসব মন্তব্য করেন নেতানিয়াহু। এই অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে ওই এলাকায় ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভূখণ্ডের একটি অংশ নিয়ন্ত্রণে রেখেছে।
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের সীমান্তে কোনো ‘সন্ত্রাসী বাহিনীকে’ ঘাঁটি গড়ে তুলতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেবো না।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








