Logo

ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় কাঁপল মস্কো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৫৯
ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় কাঁপল মস্কো
ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কো অঞ্চলে রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি ভোরোবিয়ভ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, মস্কোতে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর যেসব ড্রোন সরাসরি আঘাত হেনেছে সেগুলোর প্রভাবে বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় একটি গুদামেও আগুন ধরে যায়। অপরদিকে রাজধানী মস্কো শহরে একটি তেল পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার জেরে মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করে দেওয়া হয়।

এরআগে গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়ে ও পূর্বাঞ্চলের সামিতে রাশিয়ার হামলায় সাতজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন। নিহতদের মধ্যে দুজন শিশুও ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মস্কোর গভর্নর জানিয়েছেন, সোফিয়ানো নামে একটি এলাকায় ৪৪ বছর বয়সী নারী ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। তার তিনতলা বাড়িতে ড্রোন এসে আঘাত হানে। ওই একই বাড়িতে থাকা আরও পাঁচজন আহত হন। অপরদিকে ওরেখোভো-জুভো জেলাতে এক বৃদ্ধ লোক নিহত হন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে। এছাড়া গুদামে আগুন লাগার ভিডিও-ও ছড়িয়েছে সামাজিকমাধ্যমে।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানিয়েছেন, রাজধানীর একটি বুলেভার্দ এলাকার ভবন এবং একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত হেনেছে। তার দাবি, মস্কোমুখী প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি এই হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পূর্বাঞ্চলের সুমি এলাকায় রাশিয়ার হামলায় সাতজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে দুই শিশুও ছিল বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি, পরিবহন ও সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। ফলে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD