Logo

ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৫
ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ইউটিউবে সোনা ও টাকাসহ পরিবারের মূল্যবান সামগ্রীর ভিডিও প্রচারের পর রাতের আঁধারে একটি বাড়িতে চুরি হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরেরা বাড়ি থেকে প্রায় ৮০ ভরি সোনার গহনা নিয়ে গেছে। চুরি যাওয়া এসব গহনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি রুপি।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চুরির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমিতার পুরোনো কয়েকটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাকে সোনার গহনা, পরিবারের বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র প্রদর্শন করতে দেখা যায়।

তবে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এসব ভিডিও দেখেই চোরেরা বাড়িতে হামলা চালিয়েছে কি না, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মধুমিতা ও তার স্বামী বিনোদ কুমার বাড়ি থেকে বের হন।

রাত ১১টা ৫০ মিনিটের দিকে তারা বাড়িতে ফিরে আসেন। তখন সামনের দরজা খুলতে না পেরে তারা সন্দেহ করেন। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে একজন কাঠমিস্ত্রিকে ডেকে আনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তখন দেখা যায়, সামনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তবে বাড়ির পেছনের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পান, একটি আলমারিতে রাখা সোনার গহনা নেই। এরপর বিষয়টি রাজাক্কামঙ্গলম থানায় জানানো হয়।

তদন্তে পুলিশের ছয়টি দল

চুরির খবর পাওয়ার পর শুক্রবার সকালে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার আনশুল নাগরও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

বিজ্ঞাপন

চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের ছয়টি বিশেষ দল কাজ করছে বলে জানা গেছে। এরই মধ্যে এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চোরেরা কোন পথে বাড়িতে প্রবেশ করেছে এবং কোন পথে পালিয়ে গেছে, তা জানতে ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অন্যান্য আলামতও পরীক্ষা করছে। ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুরোনো ভিডিও ঘিরে আলোচনা

বিজ্ঞাপন

মধুমিতা তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একজন ইউটিউবার। তিনি মূলত জীবনযাপন, পরিবার, সোনার গহনা ও কেনাকাটা নিয়ে ভিডিও প্রকাশ করেন।

স্বামী বিনোদ কুমার ব্যবসার সঙ্গে যুক্ত। তারা প্রায় ১০ মাস আগে নাগেরকোইলের থাম্মাথু কোনামে একটি বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন।

মধুমিতার কয়েকটি পুরোনো ভিডিওতে পরিবারের সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী দেখানো হয়েছিল। এর মধ্যে একটি ভিডিওতে পূজার ঘরে রাখা সোনার গহনাও দেখা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। চুরির খবর প্রকাশের পর এসব ভিডিও আবার ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

পুরোনো ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ অনলাইনে মূল্যবান সামগ্রী প্রদর্শনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD