এবার প্রধানমন্ত্রী-নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছে ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) ছবিটি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট।
তাদের প্রতিবেদনে বলা হয়, ময়ূখ রঞ্জন ঘোষ নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেতানিয়াহুকে হাত মেলানো বা কুশল বিনিময়ের ভঙ্গিতে দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? ওয়েট... ক্যামেরাম্যান ফোকাস করো, উনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু না? ওটা কি অভিনন্দন জানানো হচ্ছে? কীসের? ভিডিওটি আনছি ইউটিউবে। সকাল অবধি অপেক্ষা করুন। বড় ব্যাপার!’
তবে দ্য ডিসেন্টের ফ্যাক্ট-চেক অনুযায়ী, ময়ূখের শেয়ার করা ছবিটি বাস্তব কোনো ঘটনার ছবি নয়; এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ছবিটির সত্যতা যাচাই না করে প্রকাশ করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশসংক্রান্ত বিভিন্ন তথ্য ও দাবিকে ঘিরে ময়ূখ রঞ্জন ঘোষের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অতীতেও আলোচনায় এসেছে। তবে এ ঘটনায় তার পোস্ট করা নির্দিষ্ট ছবিটিকে এআই-নির্মিত বলে চিহ্নিত করেছে দ্য ডিসেন্ট।








