গোপনে আমিরাত সফরে নেতানিয়াহু, বৈঠক ঘিরে নতুন রহস্য

গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার (২৭ সেপ্টেম্বর) আবুধাবিতে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি গণমাধ্যমগুলোও নেতানিয়াহুর অঘোষিত এই সফরের খবর প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
দিনভর আবুধাবিতে নেতানিয়াহু
ইসরায়েলের চ্যানেল ১২ ও সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নেতানিয়াহু রবিবার ব্যক্তিগত উড়োজাহাজে আবুধাবির উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। দিনের বেশিরভাগ সময় তিনি আমিরাতে অবস্থান করার পর ইসরায়েলে ফিরে যান।
বিজ্ঞাপন
তবে দুই নেতার বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। নেতানিয়াহুর কার্যালয় এবং আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে অঘোষিত এই সফরের উদ্দেশ্য নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বৈঠক
নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত এবং এর প্রভাবকে কেন্দ্র করে পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইরান পরিস্থিতি কিংবা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না, তা এখনো প্রকাশ্যে আসেনি।
ইসরায়েল-আমিরাত সম্পর্ক
বিজ্ঞাপন
ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা আব্রাহাম চুক্তির আওতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ে।
তবে ফিলিস্তিন ইস্যু এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের কারণে এই সম্পর্কের ওপর বিভিন্ন সময় চাপও তৈরি হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের মধ্যেও দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার প্রায় দেড় সপ্তাহ আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে হামাসের বড় ধরনের একটি অভিযানের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন।
বিজ্ঞাপন
ওই সতর্কবার্তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবে নেতানিয়াহু এই দাবি অস্বীকার করেছেন।
সূত্র: এএফপি, রয়টার্স, আনাদোলু এজেন্সি








