ভারতে নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি না পাওয়ার পর ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলন’ পালনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
প্রস্তাবিত কর্মসূচিটি মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর থেকে শুরু করার কথা জানিয়েছে সিজেপি। দলটি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগসহ নির্বাচন কমিশনের কার্যক্রম ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দাবি তুলে আসছে।
সিজেপির পক্ষ থেকে শিবাজী পার্কে ২ অক্টোবর বিক্ষোভের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। তবে মুম্বাই পুলিশ সেখানে সমাবেশের অনুমতি দেয়নি। পুলিশের বক্তব্য অনুযায়ী, আদালতের রায় ও পরবর্তী সরকারি নির্দেশনার কারণে শিবাজী পার্কে যেকোনো সমাবেশের অনুমতি দেওয়ার এখতিয়ার পুলিশের নেই। বিক্ষোভের জন্য শহরের অন্য কোনো স্থান বেছে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুমতি না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। তিনি দাবি করেন, নাগরিকদের প্রতিবাদের কণ্ঠ রোধ করার এমন কৌশল গ্রহণযোগ্য নয়। একই পোস্টে তিনি জানান, বিক্ষোভের অনুমতি না দেওয়া হলে গান্ধী জয়ন্তীতে মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করবে সিজেপি।
বিজ্ঞাপন
এর আগে সিজেপি ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিল। দলের বিভিন্ন দাবির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বন্ধ এবং ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকা পুনর্বহালের বিষয়ও রয়েছে।
এদিকে ২ অক্টোবরের কর্মসূচি নিয়ে সিজেপির পক্ষ থেকে পুলিশকে দেওয়া চিঠিতে আন্দোলনটি শান্তিপূর্ণ ও সংবিধানসম্মতভাবে করার কথা জানানো হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হওয়ার বিষয়েও আশ্বাস দেওয়া হয়।








