আমি চেয়েছিলাম বলেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর সিদ্ধান্তের কারণেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর অভিযান বন্ধ করার সুযোগ থাকলেও তিনি তা করেননি।
বিজ্ঞাপন
শুরুতে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধটি ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে সপ্তম মাসেও সংঘাত চলার কারণ জানতে চাইলে তিনি বলেন, “কারণ আমি আরও এগোতে চেয়েছিলাম”।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বি-টু বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরই অভিযান থামানো সম্ভব ছিল। কিন্তু তিনি মনে করেছিলেন, ওই পর্যায়ে যুদ্ধ বন্ধ করা সঠিক সিদ্ধান্ত হবে না।
তিনি দাবি করেন, ইরানের কর্মকর্তারা আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করতে “উদগ্রীব” ছিলেন। একই স্থানে তা সম্ভব না হলেও অন্য কোনো জায়গা থেকে সেই কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ তাদের ছিল বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি সেখানেই থামতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল, সেটা ঠিক হবে না”।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাম্প আরও বলেন, ইরান যেন “অন্য কোনো রূপে ফিরে আসতে” না পারে, সেটিই তিনি চেয়েছিলেন।
সাক্ষাৎকারে ইরানকে “ধ্বংস করে দেওয়ার” বিষয়ে তাঁর আগের হুমকির প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি সেটা করতে পারি”।
বিজ্ঞাপন
এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন, নিজেকে “প্রেসিডেন্ট অব পিস” দাবি করা একজন ব্যক্তি কীভাবে “একটি দেশকে ধ্বংস করে দেওয়ার” কথা বলতে পারেন।
জবাবে ট্রাম্প বলেন, “ইরানকে ধ্বংস করার মধ্য দিয়ে আমরা বিশ্বে শান্তি এনেছি। আমার মনে হয় না, ইরানের সঙ্গে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে”।








