আমেরিকা-ইসরায়েলের মদদপুষ্ট ৪টি নেটওয়ার্ক ধ্বংস করল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির অভিযোগে চারটি নেটওয়ার্কের ৩১ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসব নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন করছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, কেরমানের সিরজান কাউন্টিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কিশোর ও তরুণদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করার উদ্দেশ্যে নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা রাস্তায় অস্থিরতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তারা শহরের নজরদারি ক্যামেরা নষ্ট করার পরিকল্পনা করেছিল। পাশাপাশি বিপুলসংখ্যক মোলোটভ ককটেল প্রস্তুত করা হয়েছিল বলেও জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গোয়েন্দা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গত জানুয়ারিতে ইরানজুড়ে শুরু হওয়া বিক্ষোভের সময়ও এসব গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা ও ধ্বংসযজ্ঞে জড়িত থাকার অভিযোগ ওঠে।
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া ওই বিক্ষোভ পরে দেশটির ধর্মীয় শাসনের অবসানের দাবিতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষের প্রাণহানি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষের আনা অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








