ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার খবর মিথ্যা: আরাগচি

যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক শেষে নির্ধারিত সময় অনুযায়ী সব ইরানি কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন। বাকি থাকা একজন কূটনীতিকও ইতোমধ্যে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়, জাতিসংঘে ইরানের মিশনের সব সদস্যকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দুই কূটনীতিক সেই নির্দেশ মানেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই দাবিকে নাকচ করে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আচরণ হতাশা ও পরাজয়ের বহিঃপ্রকাশ। জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এমন আচরণ তাদের নিয়ম ও দায়িত্বের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।








