Logo

নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ২৩:০৩
নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটির আরোহীদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) নাইজেরিয়ার বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানান, ইগবোকোডার নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বেনিন থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কেইয়ামো বলেন, ‘বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’

তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর রেডিওর মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। নিয়মিত ফ্লাইট হিসেবে এটি লাগোসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বিমানমন্ত্রী কেইয়ামো জানান, তিনি নাইজেরিয়ার বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল সানডে কেলভিন আনেকের সঙ্গে কথা বলেছেন। উদ্ধার অভিযানে বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি নাইজেরিয়ার কর্তৃপক্ষ। একই সঙ্গে বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD