Logo

নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ ওঠা সেই পুলিশের পদোন্নতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৫:৩১
নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ ওঠা সেই পুলিশের পদোন্নতি
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ ওঠা পুলিশ কর্মকর্তা বিবেক ভগতকে পদোন্নতি দিয়েছে কর্তৃপক্ষ। তাকে অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ পদে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

গত ৩ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালে নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা বিবেক ভগতের বিরুদ্ধে।

ওই বিক্ষোভের সময় তিন নারী সাংবাদিক পুলিশ সদস্যদের হাতে যৌন হয়রানি ও অসদাচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এসব অভিযোগ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে।

এর মধ্যেই ৫ অক্টোবর জারি করা এক আদেশে বিবেক ভগতসহ ১২ জন ড্যানিপস কর্মকর্তাকে অস্থায়ীভাবে অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। তবে তারা নিয়মিত অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশের আইনগত ক্ষমতা পাবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিক্ষোভে কী ঘটেছিল

৩ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা এই কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভের খবর সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন তিন নারী সাংবাদিক। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের আটক করার সময় পুলিশ সদস্যরা তাদের সঙ্গে যৌন হয়রানি ও অসদাচরণ করেন।

একজন সাংবাদিক অভিযোগ করেন, নারী পুলিশ সদস্যের উপস্থিতি না থাকার বিষয়ে জানতে তিনি সহকারী পুলিশ কমিশনার বিবেক ভগতের সঙ্গে কথা বলতে যান। এ সময় তিনি যৌন হয়রানির শিকার হন এবং তাকে পেছনের দিকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন।

ওই সাংবাদিকের আরও অভিযোগ, পরে তিনি অন্য কয়েকজন নারী সাংবাদিককে নিয়ে থানায় গিয়ে এফআইআর করার চেষ্টা করেন। তবে শুরুতে তাদের অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

অভিযোগ তদন্তে ক্রাইম ব্রাঞ্চ

দিল্লি পুলিশ জানিয়েছে, ৩ অক্টোবরের ঘটনার পর তিন নারী সাংবাদিকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্যও তদন্তের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

তবে দিল্লি পুলিশ অভিযোগগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে। পুলিশের ভাষ্য, নারী বিক্ষোভকারীদের নারী পুলিশ সদস্যরাই সামলেছেন এবং আইন অনুযায়ী তাদের আটক ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

১২ কর্মকর্তাকে অস্থায়ী দায়িত্ব

বিবেক ভগতের সঙ্গে আরও ১১ জন ড্যানিপস কর্মকর্তাকে অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশের বর্তমান দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এই পদোন্নতির প্রক্রিয়া আগে থেকেই চলছিল। অভিযোগ ওঠার আগেই কর্মকর্তাদের পদোন্নতির প্রস্তাব করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

তবে এই অস্থায়ী দায়িত্বের সঙ্গে অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশের নিয়মিত আইনগত ক্ষমতা যুক্ত নয়। এ ছাড়া এ দায়িত্বের কারণে অতিরিক্ত বেতন বা ভাতাও পাওয়ার কথা নয়।

সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই অস্থায়ী দায়িত্ব কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ওপর কোনো প্রভাব ফেলবে না।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD