গাজার শিশু ও নবজাতকরাও আমাদের ‘শত্রু’: ইসরায়েলি রাজনীতিবিদ

গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠী, এমনকি শিশু ও নবজাতকদেরও ‘শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ মোশে ফেইগলিন। ৬ অক্টোবর প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি গাজাকে হামাসের চেয়েও বড় ‘শত্রু’ হিসেবে বর্ণনা করেন।
বিজ্ঞাপন
দ্য জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ফেইগলিন বলেন, ‘প্রকৃত শত্রু হলো গাজা, হামাস নয়।’ গাজায় বেড়ে ওঠা শিশুরাও ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফেইগলিন গাজার জনসংখ্যাকে সরিয়ে দেওয়া, উপত্যকাটিকে স্থায়ীভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে মত দেন। তিনি বলেন, গাজাকে ‘খালি’ করে সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গাজার বাসিন্দাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া যেতে পারে, তবে তাদের সেখানে থাকার সুযোগ থাকা উচিত নয়। গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখার পক্ষেও অবস্থান জানান তিনি।
বিজ্ঞাপন
ফেইগলিনের এমন বক্তব্য এর আগেও প্রকাশ্যে এসেছে। ২০২৫ সালে জাতিসংঘের একটি নথিতে তার এমন মন্তব্য উদ্ধৃত করা হয়েছিল, যেখানে তিনি গাজার প্রতিটি শিশু ও শিশুসন্তানকে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করেছিলেন।








