Logo

আমরা বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৯:১০
আমরা বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

‘ভোট চুরি’র অভিযোগ তুলে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় ৩০০ সাংসদ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল নিয়ে গেলে নীতি আয়োগের কার্যালয়ের কাছে পুলিশ তাদের আটকে দেয়। পরে আকাশবাণী ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিরোধী সাংসদেরা।

বিজ্ঞাপন

সকাল ১১টার দিকে মিছিল শুরু হয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে উঠে প্রতিবাদ জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে আকাশবাণী ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় রাহুল বলেন, ‘আমরা শুধু ওদের মোকাবিলা করছি না। আমরা ওদের ধ্বংস করে দেব।’

বিক্ষোভে রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও এনসিপির সুপ্রিয়া সুলেসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

মিছিলটি নীতি আয়োগের কার্যালয়ের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদেরা। এ সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। রাহুল গান্ধীকেও পরে পুলিশ আটক করে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা আন্দোলনে নেমেছেন। তার সঙ্গে প্রায় ৩০০ সাংসদ এসেছেন এবং তারাও গণতন্ত্র রক্ষার লড়াই করছেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চেয়েও তাদের যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ‘ভোট চুরি’র মাধ্যমে দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন। তার দাবি, মোদি, শাহ ও ভাগবত ‘ভোট চুরি’ করে দেশকে ‘হাইজ্যাক’ করেছেন এবং জ্ঞানেশ কুমার তাদের সহায়তা করেছেন। এসব অভিযোগের পক্ষে বিরোধীরা নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

বিজেপি রাহুল গান্ধীকে আবার রাজনৈতিকভাবে ‘লঞ্চ’ করার চেষ্টা চলছে বলে যে মন্তব্য করেছে, সে বিষয়ে জানতে চাইলে রাহুল বলেন, বিজেপি কী বলল, তাতে তার কিছু যায় আসে না। এরপরই তিনি বলেন, ‘আমরা শুধু ওদের মোকাবিলা করছি না। আমরা ওদের ধ্বংস করে দেব।’

বিজ্ঞাপন

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, তাদের লড়াই অবিচারের বিরুদ্ধে। স্বাধীনতার পর পাওয়া সর্বজনীন ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন। এ বিষয়ে ট্রাইব্যুনালে বহু আবেদন এখনো অমীমাংসিত রয়েছে বলেও দাবি করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান অভিষেক।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। বিরোধী নেতাদের দাবি, ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে কমিশনের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ দেওয়া উচিত।

বিজ্ঞাপন

মঙ্গলবারের এ বিক্ষোভে ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন দলের বিপুলসংখ্যক সাংসদ অংশ নেন। নির্বাচন কমিশনের দিকে মিছিল ঠেকানোকে কেন্দ্র করে দিল্লিতে বিরোধী দল ও পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD