যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা চলছে: কাতার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ সাত মাসে গড়ালেও সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি জানান, সংলাপের প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। কাতার ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা আদান-প্রদানও চালু রয়েছে।
এদিকে ইরানের সামরিক শীর্ষ নেতৃত্ব ধ্বংস হওয়ার পর দেশটি বর্তমানে কার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, তা ওয়াশিংটন জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘তাদের প্রথম সারির নেতারা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও নেই। আমার সবচেয়ে বড় সমস্যা হলো দেশটি এখন কে পরিচালনা করছে তা কেউ জানে না।’
বিজ্ঞাপন
সূত্র: মিডল ইস্ট আই








