দুই দিনে ৩ দফা আটক পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে গিয়ে আবারও আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার (৭ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে মাত্র দুই দিনের মধ্যে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার দিল্লিতে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় ৩০০ সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার ইসি কার্যাল অভিমুখে যাত্রাকালে এবং আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ।








