Logo

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৪
দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠী
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশ অমান্য করে দিল্লি যাওয়ার চেষ্টা করায় তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৯ অক্টোবর) গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠীর বাসায় যায় পুলিশের একটি দল। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজনে দিল্লিতে অনুষ্ঠিতব্য বিক্ষোভে যোগ দিতে তাঁকে নিষেধ করা হয়েছিল।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আগেই সতর্ক করেছিলেন, নির্দেশ অমান্য করে দিল্লি যাওয়ার চেষ্টা করলে ধ্রুব রাঠীকে আটক করা হতে পারে।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। শনিবারের কর্মসূচি সামনে রেখে রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য এবং কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২৬ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি।

কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর অংশ হিসেবে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ২৫০টির বেশি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিক্ষোভের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে যোগ দিতে আসা কয়েক শ মানুষকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আয়োজকদের

বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা থেকে সরে না আসার কথা জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁর ভাষ্য অনুযায়ী, দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিক্ষোভের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে—এমন যুক্তিতে কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে মেট্রো, ট্রেন ও সড়কে বিধিনিষেধ আরোপ করে মানুষের ভোগান্তি আরও বাড়ানো হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন অভিজিৎ দিপকে।

বিজ্ঞাপন

বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন পরিবহন ও যোগাযোগসেবায় বিধিনিষেধ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

তথ্য সূত্র : হিন্দুস্তান টাইমস

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD