Logo

উত্তপ্ত দিল্লি : ধ্রুব রাঠী-অভিজিৎসহ আটক শত শত বিক্ষোভকারী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ১১:৫৪
উত্তপ্ত দিল্লি : ধ্রুব রাঠী-অভিজিৎসহ আটক শত শত বিক্ষোভকারী
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ-সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্মসূচি ঠেকাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী এবং সিজেপির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও রত্না সিংসহ শত শত বিক্ষোভকারী রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের আগে রাতভর অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। এই কর্মসূচিকে কেন্দ্র করেই রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা

বিজ্ঞাপন

বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লির বিভিন্ন প্রবেশপথে কড়াকড়ি তল্লাশি চালানো হচ্ছে। রাজধানীগামী বাসেও তল্লাশি করছে পুলিশ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দিল্লি পুলিশ শুক্রবার জানিয়েছে, কর্মসূচির বিষয়ে অল্প সময় আগে অবহিত করায় সিজেপিকে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। তবে দলটির নেতারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বন্ধ ৪৫ মেট্রো স্টেশন, ট্রেন চলাচলেও বিধিনিষেধ

বিক্ষোভ ঘিরে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ দুই রেলস্টেশন—নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিনে ট্রেনের আগমনও সীমিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া যন্তর মন্তরের চার কিলোমিটার এলাকার মধ্যে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। রাজধানীতে প্রবেশের বিভিন্ন পথেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

বিমানবন্দরে আটক সিজেপির নেতারা

বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেখানে দলটির নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সিজেপির নেতারা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছেন। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে অনিয়ম করা হচ্ছে।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে অবৈধভাবে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছে দলটি।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিজেপির অভিযোগ

বিজ্ঞাপন

সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ না দিয়ে কেন্দ্রীয় সরকার পুরো রাজধানী কার্যত বন্ধ করে দিতে এবং লাখো মানুষকে ভোগান্তিতে ফেলতে প্রস্তুত। তাঁর বক্তব্য, নির্ধারিত বিক্ষোভস্থলে শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলন করছে বিরোধীদের জোট ইন্ডিয়া। শুক্রবার জোটের নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে ভোট চুরির অভিযোগ তুলে স্মারকলিপি দেন।

বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপির অভিযোগ সরাসরি নাকচ করেননি। বিরোধী নেতাদের বক্তব্য তিনি গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেন রাহুল।

নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের অভিযোগ, সিজেপির বিক্ষোভ এবং রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা—সব মিলিয়ে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত।

বিজ্ঞাপন

তথ্য সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD