চীন সফরের গুঞ্জনের মাঝে মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র ঘুরলেন কিম

চীন সফর নিয়ে নানা জল্পনার মধ্যেই মেয়েকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র সামজিয়ন পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং উন। রবিবার (১৫ নভেম্বর) ও সোমবার (১৬ নভেম্বর) তিনি এলাকার বিমানবন্দর, পর্যটন রেলপথ, হোটেল এবং স্কি রিসোর্টের নির্মাণকাজ ঘুরে দেখেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে কিমের সঙ্গে তাঁর মেয়ে জু আয়ে-কে দেখা গেছে। সফরের সময় মেয়েকে স্কি করতেও দেখা যায়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ সপ্তাহে চীন সফরে গেলে কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। অন্যদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সম্মেলনে কিম অংশ নিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁর সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন।
এরই মধ্যে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন পুতিন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়া প্রতি মাসে উত্তর কোরিয়ার কাছ থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে।
সূত্র: রয়টার্স








