Logo

আজকের রাশিফল : ধনিষ্ঠা নক্ষত্রে কেমন যাবে দিন?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১২:০০
আজকের রাশিফল : ধনিষ্ঠা নক্ষত্রে কেমন যাবে দিন?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুসারে আজ চৈত্র কৃষ্ণা দশমী তিথি চলমান। রাত ১টা ১৬ মিনিটের পর শুরু হবে চৈত্র কৃষ্ণা একাদশী। আজ দিনব্যাপী সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব থাকবে। পাশাপাশি শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থানও দেখা যাবে। চাঁদ আজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

বিজ্ঞাপন

নিচে প্রতিটি রাশির আজকের দিন কেমন যাবে তা তুলে ধরা হলো—

মেষ : ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। গোপন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সরকারি চাকরির সুযোগ আসতে পারে।

বৃষ : ব্যবসায় সাফল্য আসতে পারে। তবে হঠাৎ আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে নতুন শুরু হতে পারে, তবে বিয়ের কথায় বাধা আসতে পারে।

বিজ্ঞাপন

মিথুন : আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে। নতুন ব্যবসা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।

কর্কট : সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সতর্কতা জরুরি। পুরনো রোগ আবার দেখা দিতে পারে, তবে প্রশাসনিক চাকরির সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

সিংহ : দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে। জমি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। সামাজিক অবস্থান শক্তিশালী হবে। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

কন্যা : নতুন কাজের সুযোগ আসতে পারে। তবে চর্মরোগ বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক কারণে খরচ বাড়বে। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে।

তুলা : উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। বন্ধুর সাহায্য পাওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

বৃশ্চিক : অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে। পারিবারিক অশান্তি ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

ধনু : দাম্পত্য জীবন ভালো থাকবে। বিদেশযাত্রার সুযোগ তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। যানবাহন কেনার সুযোগ আসতে পারে।

মকরল : ব্যবসায় নতুন প্রস্তাব আসতে পারে। কর্মসূত্রে দূর ভ্রমণ হতে পারে। আয়ের একাধিক পথ তৈরি হবে। সরকারি চাকরির সুযোগও থাকতে পারে।

বিজ্ঞাপন

কুম্ভ : স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায় আইনি জটিলতা দেখা দিতে পারে। তবে ভাই-বোনের সহযোগিতা মিলবে। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

মীন : পারিবারিক পুরনো দ্বন্দ্ব মিটতে পারে। হালকা অসুস্থতায় দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। নতুন ব্যবসার পরিকল্পনা হতে পারে এবং আর্থিক সিদ্ধান্তে লাভের সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD