আজকের রাশিফল : নীল ষষ্ঠীর দিনে কার ভাগ্যে কী

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র কৃষ্ণা একাদশী তিথি, যা রাত ১টা ৮ মিনিট পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে দ্বাদশী তিথি। চাঁদ আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। শুভ যোগ, শুক্লা যোগের পাশাপাশি ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রের প্রভাবও থাকবে। পাশাপাশি আজ পালিত হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। জ্যোতিষ মতে, আজকের দিন কিছু রাশির জন্য শুভ হলেও কারও কারও জন্য সতর্কতা প্রয়োজন।
বিজ্ঞাপন
মেষ রাশি: উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। চিকিৎসা খাতে খরচ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বন্ধুকে আর্থিক সহায়তা দিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। নতুন যানবাহন কেনার যোগ রয়েছে।
বৃষ রাশি: পারিবারিক খরচ বাড়তে পারে। পিতৃস্থানীয় কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় অগ্রগতি হলেও অংশীদারিত্বে জটিলতা দেখা দিতে পারে। নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
মিথুন রাশি: অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। দাম্পত্যে সাময়িক মতবিরোধ দেখা দিতে পারে। পুরোনো ঋণ পরিশোধ সম্ভব হবে। নির্মাণ ও রিয়েল এস্টেট ব্যবসায় লাভ হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা ও আইনি ঝামেলার ইঙ্গিত আছে।
কর্কট রাশি: কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে। জীবনসঙ্গীর অসুস্থতায় উদ্বেগ বাড়বে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত কিছু পেতে পারেন। প্রযুক্তিখাতে চাকরির সুযোগ উন্নত হতে পারে। গলা বা টনসিলের সমস্যা হতে পারে।
সিংহ রাশি: উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তরল পণ্যের ব্যবসায় লাভ হবে। পারিবারিক দ্বন্দ্ব মেটাতে সফল হবেন।
বিজ্ঞাপন
কন্যা রাশি: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ না করলে সমস্যা বাড়বে। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে হতে পারে। বিয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। পায়ে আঘাত বা শারীরিক ঝুঁকির আশঙ্কা আছে। ভাইবোনের সঙ্গে মতবিরোধ হতে পারে।
তুলা রাশি: পারিবারিক সমস্যা মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের বিরোধিতার মুখে পড়তে পারেন। নতুন ব্যবসা শুরু না করাই ভালো। জলযাত্রায় সতর্কতা প্রয়োজন। কসমেটিকস ও সুগন্ধি ব্যবসায় লাভ হতে পারে।
বৃশ্চিক রাশি: দূর ভ্রমণে সতর্ক থাকুন। মৌখিক সমঝোতার মাধ্যমে আইনি সমস্যার সমাধান হতে পারে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। প্রেমে জটিলতা তৈরি হতে পারে। চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত এখন না নেওয়াই ভালো।
বিজ্ঞাপন
ধনু রাশি: দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। পুরোনো রোগ থেকে মুক্তির ইঙ্গিত আছে। যৌথ ব্যবসায় নতুন উদ্যোগে লাভের সম্ভাবনা। আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে।
মকর রাশি: কর্মক্ষেত্রে ভুলের আশঙ্কা আছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ হতে পারে। ওষুধ, বই ও খাদ্যপণ্যের ব্যবসায় লাভ হবে। সন্তানের অগ্রগতিতে আনন্দ পাবেন। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
কুম্ভ রাশি: দাম্পত্য কলহ মিটে যেতে পারে। অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে। বন্ধুরূপী কারও কারণে সমস্যা হতে পারে। বাতজনিত সমস্যা বাড়তে পারে। অপ্রয়োজনীয় ঋণ দেওয়া থেকে বিরত থাকুন।
মীন রাশি: নেতিবাচক চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতার প্রশংসা পাবেন। আত্মীয়ের অসুস্থতায় উদ্বেগ থাকবে। পর্যটন ও রেস্তোরাঁ ব্যবসায় লাভ হবে। সামাজিক কাজে ব্যয় বাড়তে পারে।








