আজকের রাশিফল : কার ভাগ্যে কী আছে আজ

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র কৃষ্ণা দ্বাদশী তিথি। একই সঙ্গে চৈত্র সংক্রান্তি পেরিয়ে শুরু হচ্ছে নতুন সৌর বছর। আজকের দিনে শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাব থাকছে, পাশাপাশি রয়েছে শতভিষা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান।
বিজ্ঞাপন
জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলবারকে হনুমানজি-এর দিন হিসেবে ধরা হয়। তার আশীর্বাদে কিছু রাশির জন্য দিনটি শুভ হতে পারে, আবার কিছু রাশির জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মেষ: দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। সঞ্চয়ের সুযোগ মিলবে, তবে রাগ নিয়ন্ত্রণ জরুরি। বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে, পড়াশোনায় খরচ বাড়তে পারে।
বিজ্ঞাপন
বৃষ: পর্যটন খাতে সাফল্য আসতে পারে। বিয়ের যোগ থাকলেও সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন। কর্মক্ষেত্রে সমালোচনার মুখে পড়তে পারেন, তবে পরিবারের সহায়তা মিলবে।
মিথুন: কর্মস্থলে চাপ বাড়তে পারে। সৃজনশীল কাজে সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। দামি ইলেকট্রনিক পণ্যে ব্যয় বাড়বে। মত প্রকাশে সম্পর্কের টানাপোড়েন হতে পারে।
কর্কট: ব্যবসায় ঝুঁকি এড়িয়ে চলাই ভালো। পরিবারে বয়স্কদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে, সরকারি চাকরিজীবীদের পদোন্নতির যোগ আছে।
বিজ্ঞাপন
সিংহ: গলার সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্ক এগোতে পারে পরিণয়ের দিকে। ব্যবসায় বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে, পরিশ্রমের স্বীকৃতি মিলবে।
কন্যা: পারিবারিক জটিলতার সমাধান হতে পারে। পুরোনো রোগ ফের কষ্ট দিতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন।
তুলা: অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। একাধিক উৎস থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বৃশ্চিক: সংক্রামক রোগের আশঙ্কা রয়েছে। দাম্পত্যে মতবিরোধ হতে পারে। যানবাহন কেনার যোগ আছে, তবে বন্ধুর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে।
ধনু: প্রভাবশালী কারও পরামর্শ উপকারে আসতে পারে। শারীরিক আঘাত বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলাই ভালো।
বিজ্ঞাপন
মকর: অযথা চিন্তা থেকে সমস্যায় পড়তে পারেন। প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কর্মজীবনে দীর্ঘদিনের আশা পূরণের সুযোগ আসবে।
কুম্ভ: কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে। শিক্ষাক্ষেত্রে ভালো ফলের সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ বাড়বে।
মীন: আইনি জটিলতার সমাধান হতে পারে। আত্মীয়দের কাছ থেকে সুখবর মিলবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্র ব্যর্থ হবে, তবে চোখ ও শরীরের নিচের অংশে আঘাতের আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
দিনটি কারও জন্য সম্ভাবনার, আবার কারও জন্য সতর্কতার—তাই নিজের রাশিফল অনুযায়ী পরিকল্পনা করাই হতে পারে বুদ্ধিমানের কাজ।








