Logo

দেশে ফিরলেন ৪১ হাজার ৬৮০ হাজি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
দেশে ফিরলেন ৪১ হাজার ৬৮০ হাজি
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে ৪১ হাজার ৬৮০ জন হাজি দেশে ফিরেছেন।সোমবার (১ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়...

বিজ্ঞাপন

পবিত্র হজ পালন শেষে ৪১ হাজার ৬৮০ জন হাজি দেশে ফিরেছেন।

সোমবার (১ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত মোট ১১৭টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৫ জন বাংলাদেশী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৭ জন।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD