Logo

ওয়াসার চার কর্মকর্তার পদোন্নতি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২২, ১৪:৪৫
ওয়াসার চার কর্মকর্তার পদোন্নতি
ছবি: সংগৃহীত

উচ্চতর সিলেকশন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে চারজনকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়েছে ঢাকা ওয়াসা।ঢাকা ওয়াসার সচিব...

বিজ্ঞাপন

উচ্চতর সিলেকশন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে চারজনকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়েছে ঢাকা ওয়াসা।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর ইতোমধ্যে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে তাদের পদোন্নতি দিয়েছেন। 

বিজ্ঞাপন

 আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকৌশলী শারমিন হক আমীর জানিয়েছেন, তাদের চাকরি ওয়াসা আইন ১৯৯৬ এবং ঢাকা ওয়াসার চাকরি প্রবিধানমালা ২০১০ অনুযায়ী পরিচালিত হবে। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পোস্টিং অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

জানা গেছে, রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়া ৪ জন হলেন, রাজস্ব জোন ১ এর রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নূরে জালাল, নারায়ণগঞ্জ রাজস্ব জোনের রাজস্ব কর্মকর্তা আবু জাফর মশিউর রহমান, রাজস্ব জোন ৪ এর রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এবং রাজস্ব জোন ৯ এর রাজস্ব কর্মকর্তা এনায়েত করিম।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD