Logo

রাজধানীতে এসি বিস্ফোরণে দ’গ্ধ নারীর মৃ’ত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২২, ১০:২৮
রাজধানীতে এসি বিস্ফোরণে দ’গ্ধ নারীর মৃ’ত্যু
ছবি: সংগৃহীত

হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল এর আগে শুক্রবার

বিজ্ঞাপন

রাজধানীর মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগম (৪৫) মারা গেছেন।

গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজেরা বেগম ছাড়াও আরিয়ান নামে এক কিশোর দগ্ধ হয়।

বিজ্ঞাপন

আরিয়ানের বাবা রেজাউল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তার ছেলে ও হাজেরা বেগমকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন তিনি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD