Logo

গরম পানিতে যুবকের গোপনাঙ্গ ঝলসে দিলো সাবেক স্ত্রী

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৩, ১২:২৩
গরম পানিতে যুবকের গোপনাঙ্গ ঝলসে দিলো সাবেক স্ত্রী
ছবি: সংগৃহীত

গোপনাঙ্গে ফুটন্ত গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক মাদরাসা রোড এলাকায় যুবকের গোপনাঙ্গে ফুটন্ত গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে।


মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে পুলিশ। 


এর আগে সোমবার (৯ জানুয়ারি) রাতে ওই এলাকার বায়তুল বারাকা টাওয়ারের সপ্তম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী যুবক সোনারগাঁও উপজেলার মনিরুল ইসলাম (৪৩)।


আটককৃতরা হলেন, সোনারগাঁও থানার বারদী এলাকার তানিয়া ওরফে রিপা (১৮) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার রিয়া (২৮)।


ভুক্তভোগী মনিরুল জানান, দুই বছর আগে রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরও সে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করায় গত ছয় মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এদিকে তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে অন্য মেয়ের ফেসবুক আইডি দিয়ে তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। কিছু দিন ওই ফেসবুক আইডির মেয়ের সঙ্গে চ্যাটিং করার পর তাকে তার বাসায় আসতে বলে।


মনিরুল জানান, সোমবার সন্ধ্যায় ওই মেয়ে মনিরুলকে মৌচাক এলাকায় আসতে বলে। মনিরুল মৌচাক এলাকায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর সেদিন দিন রাত ৯টার দিকে তানিয়া ওরফে রিপা তাকে বাসায় নিয়ে আসে। বাসায় এসে তৃষা ও জাহিদ নামে আরও দুজনকে দেখতে পান। এ সময় তারা তাকে নানারকম ফল দিয়ে আপ্যায়ন করে। পাশাপাশি তাকে গরম দুধ খেতে দেয়। দুধ খাওয়ার পরই অচেতন হয়ে যান তিনি। পরে তারা ফুটন্ত পানি দিয়ে তার গোপনাঙ্গ ঝলসে দেয়।


সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে দুই নারীকে থানাহাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD