Logo

সাফজয়ী মেয়েদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১৯:০৩
সাফজয়ী মেয়েদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ছবি: সংগৃহীত

মি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই

বিজ্ঞাপন

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনালে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বাংলাদেশ যুব নারী ফুটবল দলের এই সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এ অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরো একটি ইতিহাস সৃষ্টি করলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা আজ কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ একের পর এক ইতিহাস রচনা করেছে। আমি প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD