Logo

সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৩, ১৪:৩৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঘটনার দিন নবাবগঞ্জ থেকে তিনি যাত্রাবাড়ীর উদ্দেশে যাওয়ার জন্য তাঁতিবাজার এসে নামেন সেখান থেকে হেঁটে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন

বিজ্ঞাপন

রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহান সরদার সেলিম (২১) নামের এক যুবক মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছে। 

বিজ্ঞাপন

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহান সরদার সেলিম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃতের চাচাতো ভাই বলেন, সেলিম নবাবগঞ্জে ডিএন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন নবাবগঞ্জ থেকে তিনি যাত্রাবাড়ীর উদ্দেশে যাওয়ার জন্য তাঁতিবাজার এসে নামেন। সেখান থেকে হেঁটে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD