নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়

‘নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি; দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে নতুন বছরের শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
পোস্টে তিনি বলেন, পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জয় বলেন, ‘নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি; দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০।’








