Logo

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ০১:৩৪
সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেফতার
ছবি: সংগৃহীত

ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ একটি মামলা হয়েছে মামলায় মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে

বিজ্ঞাপন

সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসার ঘটনায় ডা. শাহজাদী ও ডা. মুন্না নামে দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

ওসি বলেন, বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ একটি মামলা হয়েছে। মামলায় মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও কয়েকজন ‘অজ্ঞাত’ আসামি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে মামলায় ডা. সংযুক্তা সাহাকে এজাহারভুক্ত করা হয়নি। ওসি বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। মামলায় তার নাম উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মামলার বাদী আঁখির স্বামী ইয়াকুব আলী গণমাধ্যমকে জানান, আমার স্ত্রীকে যখন ওটিতে ঢুকানো হয় এবং নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করা হয়, তখনও আমি সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি না জানতে চাই। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং তিনি চেষ্টা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD