দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুসারে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৫৬।
বিজ্ঞাপন
বিশ্বে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার।
মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুসারে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৫৬। বায়ুর মান বিচারে এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আরও পড়ুন: জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪ পদ শূন্য
বিজ্ঞাপন
এদিন পাকিস্তানের লাহোর বায়ুর মানে দ্বিতীয় অবস্থানে ছিল । শহরটির দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫২। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানেরই আরেকটি শহর করাচি। দূষণ সূচকে শহরটির স্কোর ১২১।এ ছাড়া চতুর্থ ধাপে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। পঞ্চম অবস্থানে চিলির সান্তিয়াগো এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
বিজ্ঞাপন
জেবি/এসবি








