Logo

ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ৬৭৮

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ০৩:১১
ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ৬৭৮
ছবি: সংগৃহীত

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

একদিনে (২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৪২৯ জন এবং ঢাকার বাইরের ২৪৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৭১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ১৪১ জন। মারা গেছেন ৬১ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD