Logo

ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ২৩৬১

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৩, ০৫:১৫
ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ২৩৬১
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১২২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৭০২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ১০ জন। মারা গেছেন ২২৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৭৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৮ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মৃত্যু বরণ করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD