Logo

করিডর সুবিধায় বাংলাদেশে ৭ কোটি কর্মসংস্থান হবে

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ০২:০৯
করিডর সুবিধায় বাংলাদেশে ৭ কোটি কর্মসংস্থান হবে
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক করিডরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে ১ কোটি ২৭ লাখ কর্মসংস্থান হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশে অর্থনৈতিক করিডরের ব্যাপক সম্ভাবনা রয়েছে জানিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে  এই সুবিধা কাজে লাগানো গেলে ২০৫০ সাল নাগাদ দেশে ৭ কোটি ১৮ লাখ কর্মসংস্থান হবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ‘বাংলাদেশ ইকোনমিক কোরিডোর ডেভেলপমেন্ট হাইলাইটস’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে এডিবি।

বিজ্ঞাপন

এতে বলা হয়, অর্থনৈতিক করিডরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে ১ কোটি ২৭ লাখ কর্মসংস্থান হবে। এ ছাড়া ২০৪০ সালের মধ্যে হবে ৪ কোটি ৬২ লাখ কর্মসংস্থান। আর ২০৫০ সাল নাগাদ কর্মসংস্থান হবে ৭ কোটি ১৮ লাখ। পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাড়বে ২৮৬ বিলিয়ন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ লাখ ৪৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়া যদি করিডর সুবিধা ব্যবহার করা না যায়, তাহলে ২০২৫ সাল নাগাদ কর্মসংস্থান হবে ১ কোটি ৩৪ লাখ, ২০৪০ সালে ২ কোটি ৪৮ লাখ এবং ২০৫০ সালে কর্মসংস্থান হবে ৩ কোটি ১১ লাখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বাংলাদেশর উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল পিছিয়ে রয়েছে বলেও উল্লেখ করা হয়। এতে বাংলাদেশকে সামগ্রিক এবং টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ ইকোনমিক করিডরকে (বিইসি) দক্ষিণ-পশ্চিম অঞ্চল (খুলনা বিভাগ) থেকে উত্তর-পূর্ব অঞ্চলে (সিলেট) পর্যন্ত নিয়ে যাওয়ার ধারণা দেওয়া হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD