Logo

জাতীয় পরিচয়পত্র তৈরি যেন হয়রানিমূলক না হয়: ইসি রাশেদা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ০৫:২৬
জাতীয় পরিচয়পত্র তৈরি যেন হয়রানিমূলক না হয়: ইসি  রাশেদা
ছবি: সংগৃহীত

দুপুরে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচন অফিসগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে গতি আনতে এবার মাঠ পর্যায়ে নেমেছেন খোদ নির্বাচন কমিশনাররা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, নাগরিকদের গুরুত্বপূর্ণ এ কাজটি যেন হয়রানিমূলক না হয় সে বিষয়ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ইসি রাশেদা সুলতানা বলেন, “বর্তমানে জাতীয় পরিচয়পত্র জনগণের কাছে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটি ছাড়া অনেক কাজই করা সম্ভব হয় না। আমরা চাচ্ছি, অতি দ্রুততার সঙ্গে যেন মানুষ জাতীয় পরিচয়পত্র পায়, যারা পাওয়ার যোগ্য। এ কাজটি যেন মানুষের হয়রানিমূলক না হয়। এজন্য আমরা কমিশনাররা বিভিন্ন জায়গায় যাচ্ছি।”

বিজ্ঞাপন

দুবাই, আবুধাবির পর যুক্তরাষ্ট্রেও  জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসি রাশেদা সুলতানা। তিনি বলেন, আমরা চাচ্ছি প্রবাসীদের ভোটার তৈরি করে দিতে। দুবাই এবং আবুধাবিতে জাতীয় পরিচয়পত্রের কাজ চলছে। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রেও এ কার্যক্রম চলবে। একযোগে সব দেশে করলে লোকবল প্রয়োজন হবে। এজন্য পর্যায়ক্রমে আরও দেশে করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD